শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্র যাওয়ার পথে বিকল সবচেয়ে বড় ব্রিটিশ যুদ্ধজাহাজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা শুরুর মাত্র একদিন পর বিকল হয়ে গেছে যুক্তরাজ্যের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ হিসেবে খ্যাত রয়্যাল নেভি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এইচএমএস প্রিন্স অব ওয়েলস ।  ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিরক্ষা বিষয় নিয়ে কাজ করা অনলাইন নিউজ সাইট ‘ইউকে ডিফেন্স জার্নাল’ প্রথম এই যান্ত্রিক ত্রুটির ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদনে স্টারবোর্ড প্রপেলার শ্যাফ্টের সমস্যার কথা উল্লেখ করা হয়।ব্রিটেনের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ও ন্যাটোর ফ্ল্যাগশিপ ক্যারিয়ার এইচএমএস প্রিন্স অব ওয়েলসের অবশ্য বারবার সমস্যায় পতিত হওয়ার ইতিহাস আছে। এর আগে ২০২০ সালের শেষের দিকে পোর্টসমাউথের ইঞ্জিন রুমে পানি ঢুকে বৈদ্যুতিক সমস্যার কারণে বিকল হয়ে পড়ে। যুদ্ধজাহাজটি যাত্রা শুরুর প্রথম দুই বছরে পাঁচ মাসের মধ্যে দুবার স্প্রিং লিক হওয়ার কারণে সমুদ্রে ৯০ দিনেরও কম সময় কাটিয়েছে বলে জানা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit