রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রাতভর রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, শিশুসহ নিহত ৭ নওগাঁর পত্নীতলায় চোলাইমদসহ এক মহিলা আটক  আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে ১ লক্ষ ৯৯ হাজার টাকার মাদক আটক ॥ শঙ্কায় উইন্ডিজ, ২০২৭ বিশ্বকাপে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ, এই তালিকায় স্থানীয় নির্বাচন জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ভারতের বাংলাদেশ সফর অনিশ্চিত, দুশ্চিন্তায় বিসিবি মানিকগঞ্জে মায়ের সঙ্গে অভিমান করে কিশোরের আত্মহত্যা

অ্যালকোহলেই সমাধান খাদ্য সংকটের!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তীব্র উত্তাপ থেকে মুক্তি পেতে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধের অনেকেই দিন শেষে হাতে তুলে নেয় এক গ্লাস অ্যালকোহল যুক্ত পানীয়।  তবে শুধু মানুষ নয়, শুষ্কতা থেকে বাঁচতে গাছেরও অ্যালকোহল দরকার বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে। 

প্ল্যান্ট অ্যান্ড সেল সাইকোলজি জার্নালে বৃহস্পতিবার প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, তীব্র খরার সময় ইথানল বা অ্যালকোহলেই সাহায্যেই বাঁচতে পারে গাছ। এমনকি অ্যালকোহলে পেলে পানি ছাড়া দুই সপ্তাহ পর্যন্ত একটি গাছের টিকে থাকার নজির পাওয়া গেছে বলে গবেষণায় বলা হয়েছে। 

যখন গাছপালা পানি থেকে বঞ্চিত হয়, তারা স্বাভাবিকভাবেই ইথানল তৈরি করে। যদিও কেন এই ইথানল উৎপাদিত হয় তা জানা যায়নি। তবে  জাপানের রাইকেন সেন্টার ফর সাসটেইনেবল রিসোর্স সায়েন্সের গবেষকরা এই তত্ত্বে পৌঁছান যে, অ্যালকোহল দিয়ে গাছপালাকে খরায় মরা যাওয়ার হাত থেকে রক্ষা করা যায়। 

এ ব্যাপারে গবেষণাটির প্রধান মোতোয়াকি সেকি সিএনএনকে বলেন, উদ্ভিদকে কোন যৌগ চাপ প্রতিরোধী করে তোলে তা অনুসন্ধান করতে গিয়েই এই আবিষ্কার করা হয়। 

এই ফলাফল শুধু বাগানের বিভিন্ন গাছপালার জন্যই নয়, ধান ও গমের মতো শস্যের জন্যও গুরুত্বপূর্ণ। দাবদাহ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এই মুহূর্তে বিশ্বের অনেক জায়গায় থাবা বিস্তার করা খাদ্য নিরাপত্তাহীনতা দূর করতে খরা প্রতিরোধী এসব ফসল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit