সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

‘মেসিকে আঘাত করলে তোমাকে মেরেই ফেলব’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৩৪ Time View

স্পোর্টস ডেসক্ : বৃহস্পতিবার রাতে হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ২০২২-২৩ মৌসুমের গ্রুপপর্বের ড্র। যেখানে সি গ্রুপে মৃত্যুকূপে পড়েছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান ও ভিক্টোরিয়া প্লাজেন। আর সেই অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তাপ ছড়ালেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার সার্জিও আগুয়েরো।  প্যারিস সেইন্ট জার্মেইর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে নিয়েই তার সব চিন্তা।

আগুয়েরোর ভয়, চ্যাম্পিয়নস লিগ খেলতে গিয়ে যদি ইনজুরিতে পড়েন মেসি! তবে বিশ্বকাপের কি হবে? চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে খেলবে বেনফিকা। যে ক্লাবে খেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।  ডিফেন্ডার হিসেবে ওটামেন্ডির আগ্রাসী খেলার কথা সবার জানা। তাই স্বদেশি ওটামেন্ডিকে সতর্ক করে দিয়ে আগুয়েরো বললেন, ‘ওটামেন্ডি, ভুলেও লিওকে ইনজুরিতে ফেলো না। আমি তোমাকে খুন করে ফেলব। বিশ্বকাপ সামনেই আছে।’

পিএসজির বিপক্ষে ম্যাচে যেনো মেসিকে ফাউল না করেন ওটামেন্ডি, মজার ছলে সেই সতর্কবার্তাই দিলেন আগুয়েরো। শুধু মেসি নয়, জুভেন্টাসের হয়ে খেলা অ্যাঞ্জেল ডি মারিয়াকে নিয়েও চিন্তিত আগুয়েরো। তিনি বলেছেন, ‘এবং হ্যাঁ তুমি (ওটামেন্ডি) কিন্তু ডি মারিয়ার জুভেন্টাসের বিপক্ষেও খেলবে।’

 

 

কিউএনবি/আয়শা/২৬ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit