শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

সেনাবাহিনীর আকার বাড়ানোর ঘোষণা পুতিনের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেনাবাহিনীর আকার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান সপ্তম মাসে পড়ার পর এক ডিক্রি জারি করে রাশিয়ার সেনা সংখ্যা ১৯ লাখ থেকে বারিয়ে ২০ লাখ ৪০ হাজার করার সিদ্ধান্ত ঘোষণা করেন পুতিন।

এসব সেনার মধ্যে ১১ লাখ ৫০ হাজার সৈন্য সম্মুখ সমরের জন্য প্রস্তুত থাকে। প্রেসিডেন্ট পুতিনের ডিক্রিতে এই সংখ্যা এক লাখ ৩৭ হাজার জন বাড়ানোর কথা বলা হয়েছে। এই সিদ্ধান্ত আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে যুদ্ধে নিজের ক্ষয়ক্ষতির কথা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি রাশিয়া। তবে ইউক্রেন দাবি করেছে, দেশটির পাল্টা হামলায় অন্তত ৪৫ হাজার রুশ সেনা হতাহত হয়েছে।

প্রেসিডেন্ট পুতিনের স্বাক্ষরিত ডিক্রি অনুযায়ী, রাশিয়ার সেনা সংখ্যা প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পাবে। সেনাবাহিনীতে নিয়োগের জন্য আগ্রহী ব্যক্তিদের বড় অঙ্কের নগদ অর্থ প্রদানের প্রস্তাব দেয়া হয়েছে।

এ খবর জানাতে গিয়ে পশ্চিমা সংবাদ সংস্থাগুলো দাবি করেছে, রুশ বাহিনীতে সেনাসদস্য নিয়োগ দিতে কর্তৃপক্ষ বিভিন্ন কারাগার পরিদর্শন করছেন। মুক্তি প্রদান ও নগদ অর্থের প্রস্তাব দিয়ে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে কারাবন্দীদের।

ডিক্রিতে সেনাবাহিনীর জন্য তহবিলের বিষয়টি রাষ্ট্রীয় বাজেট থেকে নির্ধারণ করার কথা বলা হয়েছে। তবে সেনাসংখ্যা বাড়াতে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে নাকি পদ বাড়ানো হবে, তা স্পষ্ট নয়।
সূত্র: পার্সটুডে

কিউএনবি/অনিমা/২৬.০৮.২০২২/সকাল ৯.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit