রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম

পাকিস্তানে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের নির্দেশ সৌদি বাদশাহর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৫৮ Time View

ডেস্কনিউজঃ পাকিস্তানের বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিল সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বৃহস্পতিবার দেশটিতে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের নির্দেশ দেন।

সৌদি প্রেস এজেন্সির বরাতে আলআরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তানের অর্থনীতি ও জনজীবনের উন্নতিতে ভূমিকা রাখতে সৌদি এ বিনিয়োগ করছে বলেও প্রতিবেদনে জানানো হয়।

তাতে বলা হয়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানে এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের নির্দেশ দিয়েছেন। দেশটির অর্থনীতি এবং জনগণকে সাহায্য করতে এই নির্দেশ দেয়া হয়েছে।

আরো জানা যায়, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারিকে ফোনে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ ছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপায়সহ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ে পারস্পরিক স্বার্থ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

পাকিস্তান অর্থনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৭ দশমিক ৮ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে। যা দিয়ে তারা এক মাসের কিছু বেশি সময় আমদানি চালিয়ে যেতে পারবে।

সূত্র : আলআরাবিয়া ও জিও নিউজ

কিউএনবি/ বিপুল/২৫.০৮.২০২২/ রাত ১০.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit