রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম

মনিরামপুর সদর ইউনিয়নে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৪৯ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও ভোলায় পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নূরে আলম, সেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বৃহস্পতিবার যশোরের মনিরামপুর সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ইউনিয়নের বাকোশপোল, দেবিদাসপুর, ফতেয়াবাদ, জালঝাড়াসহ বিভিন্ন এলাকা তেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে হাজির হন। মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের সামনে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল গনি মোড়ল। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা। ইমরান নাজিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক খায়রুল ইসলাম, মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, আবদুল হাই, মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, মোশাররফ হোসেন, আলাউদ্দিন আহমেদ, ফারুক হোসেন, জামশেদ আলী, সন্তোষ স্বর, খান শফিয়ার রহমান, জাহাঙ্গীর বিশ্বাষ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবদুল কাদের, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, মুক্তার হোসেন, আব্বাস উদ্দিন, আইয়ুব আলী, হাজী মিজানুর রহমান, রহিম গাজী, বিল্লাল হোসেন, জেলা মহিলা দলের সহসভাপতি মেরি ইকবাল, লুৎফুন্নাহার, উপজেলা ছাত্রদলের আহবায়ক অলিয়ার রহমান, কামরুজ্জামান, এনামুল কাদির, এনামুল হাসান ইমন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক(ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিনের কেক কাটা হয়। প্রধান অতিথি শহীদ ইকবাল হোসেন, সম্মানিত অতিথি মোহাম্মদ মুছা ও অন্যান্য নেতৃবৃন্দ কেক কাটায় অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit