বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে আইনশৃংখলা পরিস্থিতি ও উত্তরণের উপায় শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ

রুশ কর্মকর্তাদের ভবন উড়িয়ে দিল ইউক্রেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ১৩৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মেলিতোপোলের নির্বাসিত মেয়র ইভান ফেদোরোভ বৃহস্পতিবার বলেছেন, মেলিতোপোলে রুশপন্থি কর্মকর্তাদের ব্যবহার করার একটি ভবন উড়িয়ে দিয়েছে ইউক্রেনের একজন ব্যক্তি। তার দাবি এটি ভেতর থেকে করা হয়েছে। তিনি আরও দাবি করেছেন, এই ভবনে বসে মেলিতোপোলকে বিচ্ছিন্ন করতে গণভোটের আয়োজন করার ‘সিদ্ধান্ত’ নেওয়া হচ্ছিল। তাছাড়া এই ভবন থেকে মেলিতোপোলের বাসিন্দাদের রুশ পাসপোর্ট ইস্যু করা হচ্ছিল। 

ইভান ফেদোরোভ এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে একটি ভবন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার ব্যাপারে মেয়র ইভান ফেদোরোভ টেলিগ্রাম পোস্টে বলেছেন, আজ রাতে, প্রায়াজোভস্কি গ্রামে দখলদারদের হেডকোয়ার্টার উড়িয়ে দেওয়া হয়েছে। এটি সেই জায়গা যেখানে রাশিয়ানরা ভোটের প্রস্তুতি এবং পাসপোর্ট ইস্যু করছিল। 

মেয়র ফেদেরোভ আরও দাবি করেছেন, মেলিতোপোলের খুব কম সংখ্যক মানুষই রাশিয়ার পাসপোর্ট গ্রহণ করেছে। তবে কতজন নিয়েছে তা তিনি স্পষ্ট করে বলতে পারেনি। এদিকে মেলিতোপোলের মেয়রের এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। 

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

কিউএনবি/আয়শা/২৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit