শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

আন্দোলন চালিয়ে যাচ্ছে চা শ্রমিকরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৫১ Time View

ডেস্কনিউজঃ টানা ১৩ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হবিগঞ্জের বাগানগুলোর চা শ্রমিকরা। ৩০০ টাকা মজুরির দাবিতে তারা এখনো অনড়। মঙ্গলবারও দুপুর থেকে বিভিন্ন বাগানে আন্দোলন শুরু করেন শ্রমিকরা। দফায় দফায় চেষ্টা চালিয়েও তাদের কাজে ফেরানো যায়নি।

কামাইছড়া বাগানের পঞ্চায়েত সভাপতি বিমল ভর জানান, শ্রমিকরা মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। তারা কোনো অবস্থাতেই মানছেন না। তাই ৩০০ টাকা মজুরি বাস্তনায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সংগ্রাম পরিষদের উপদেষ্টা কাঞ্চন পাত্র জানান, প্রধানমন্ত্রী নিজে আশ্বাস দিয়েছেন কিনা সেটি তারা বিশ্বাস করতে পারছেন না। তারা মনে করছেন প্রধানমন্ত্রীর বরাত দিয়ে কেউ তাদের সঙ্গে প্রতারণা করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে আমরা শ্রদ্ধা করি। প্রধানমন্ত্রী যদি কোনো একটি মিডিয়াতে লাইভে এসে বলে দেন যে বিষয়টি তিনি দেখবেন, তাহলে সঙ্গে সঙ্গে শ্রমিকরা কাজে যোগ দেবেন। দাবি আদায়ের লক্ষ্যে জেলার ২৪ বাগানে শ্রমিকরা আন্দোলন অব্যাহত রেখেছেন।

দাড়াগাঁও বাগান পঞ্চায়েত সভাপতি প্রেমলাল আহির বলেন, আমাদের মঙ্গলবার শ্রীমঙ্গলে লেবার হাউসে ডাকা হয়েছে। জানি না তারা কী বলতে চান। তবে আমাদের আন্দোলন অব্যাহত আছে।

কিউএনবি/বিপুল/২৩.০৮.২০২২/ রাত ১১.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit