শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

ড্রোনের মহড়া দিতে যাচ্ছে ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১৫০ Time View

ডেস্কনিউজঃ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার থেকে ড্রোন দিয়ে মহড়া দেওয়া শুরু করবে ইরানের সশস্ত্র বাহিনী। নিজেদের শক্তি প্রদর্শনে এই মহড়া আয়োজন করা হচ্ছে। যেখানে ১৫০টিরও বেশি শক্তিশালী ড্রোন থাকবে। খবর আল আরাবিয়ার।

ইরানের সেনাবাহিনীর ডেপুটি সমন্বয়কারী অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি বলেছেন, ড্রোনগুলোর কার্যকারিতা, শক্তি, কন্ট্রোল সিস্টেম এবং যুদ্ধেক্ষেত্রে এগুলোর কার্যকারিত পরীক্ষা করা হবে।

তিনি আরও বলেছেন, এবারই প্রথমবারের মতো ইসলামিক রিপাবলিক ইরানের চার বাহিনী যৌথ ড্রোন মহড়া দেবে।

তবে মহড়া কতদিন চলবে এ বিষয়ে কোনো বিস্তারিত জানাননি তিনি।

ইরাকের বিরুদ্ধে আট বছরের যুদ্ধের সময় ১৯৮০ দশক থেকে ড্রোন বানানো শুরু করে ইরান।

অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি বলেছেন, যে ড্রোনগুলো দিয়ে মহড়া দেওয়া হবে এগুলো ড্রোন শক্তির একটি অংশ মাত্র।

এদিকে গত জুলাইয়ে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মধ্যপ্রাচ্য সফরে আসেন তখন ড্রোন বহনে সক্ষম জাহাজ ও সাবমেরিনের প্রথম ব্যাচ উন্মোচন করে ইরান।

এর আগে মে মাসে জাগরোস পাহাড়ের নিচে অবস্থিত একটি গোপন ড্রোন ঘাঁটির ছবি প্রকাশ করে মধ্যপ্রাচ্যের পারমাণবিক শক্তি সমৃদ্ধ দেশটি। ওই ঘাঁটিতে এক সাংবাদিককে হেলিক্প্টারে করে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় এবং ছবি তোলার সুযোগ দেওয়া হয়।

সূত্র: আল আরাবিয়া

কিউএনবি/বিপুল/২৩.০৮.২০২২/ রাত ১০.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit