বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী ক্রীড়া কার্ড চালু, মাসে কত টাকা পাবেন খেলোয়াড়রা উন্নয়নের নামে শুধু মেগা দুর্নীতি করা হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা ‘পুলিশ হত্যার বিচার শুরু হলে বাংলাদেশ লণ্ডভণ্ড করে দিব’ আসিফ মাহমুদের এ বক্তব্য নিয়ে যা জানা গেল টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী কাতারের তেলের ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দুই ম্যাচ নিষিদ্ধ হলেন ফখর জামান

কারবালায় মাজারে পাহাড়ধসে নিহত ৫, আহত ৬

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ১৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য ইরাকের কারবালায় একটি শিয়া মুসলিম মাজারের ভূমিধসে একজন শিশুসহ অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ছয়জন। রোববার (২১ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

এ দিন রাত পযর্ন্ত ধ্বংস্তূপে অনুসন্ধান চালাচ্ছিলেন উদ্ধারকর্মীরা। তখনও ধারণা করা হচ্ছিল, ধ্বংস্তূপে কেউ থাকতে পারেন। 

এ প্রসঙ্গে বেসামরিক প্রতিরক্ষা জেনারেল আবদেলরহমান জাওদাত গণমাধ্যমকে বলেছেন, “ধসে পড়া পাথর, কাঠ এবং অন্যান্য ধ্বংসাবশেষের মধ্যে ২৪ ঘণ্টারও বেশি সময় খনন করার পরে, আমরা পাঁচটি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি।”

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে, ধ্বংসস্তূপের ফাঁক দিয়ে আটকে পড়া কয়েকজনকে শনিবার রাতভর উদ্ধারকারী দল অক্সিজেন, খাবার ও পানি সরবরাহ করতে সক্ষম হয়েছেন।

কারবালা প্রান্তরের পশ্চিমাঞ্চলে অবস্থিত কাতারাত আল-ইমাম-আলি মাজার। কারবালা শহরের কেন্দ্র থেকে প্রায় ২৮ কিলোমিটার (১৭ মাইল) দূরে অবস্থিত মাজারটি। পাহাড় কেটে বানানো স্থাপনাটি ঘিরে আকস্মিকভাবে শুরু হয় ভূমিধস।

প্রাথমিক তথ্য থেকে জানা গেছে, আর্দ্রতার কারণে পাহাড়ি এলাকায় এই ভূমিধসের সূত্রপাত। পাহাড়ের মাটি ধসে মাজারের ছাদে আছড়ে পড়লে এটি ধ্বংসস্তূপে পরিণত হয় এবং হতাহতের ঘটনা ঘটে। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit