শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

পটুয়াখালীতে বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২২২ Time View

ডেস্কনিউজঃ পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালীর পৃথক এলাকায় বজ্রপাতে তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শিশুসহ আহত হয়েছেন পাঁচ জন।

ঘটনাগুলো ঘটেছে বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে।

নিহতরা হলেন- চরকাজল এলাকার মামুন প্যাদা (৩৮), পৌর এলাকার মোস্তফা হাওলাদার (৫০) ও রাঙ্গাবালীর চালিতাবুনিয়া গ্রামের রোমান মুফতি (৪৮)।

এদিকে রাঙ্গাবালীতে ও কুয়াকাটায় ২টি গরুর মৃত্যু হয়েছে। এছাড়া রাঙ্গাবালীতে মোর্শেদা বেগম (৪০) নামের এক নারী, জেলে রাসেল, তৌসিফ ও ইয়াকুব এবং কুয়াকাটায় আব্দুল্লাহ (১১) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম ও রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

গলাচিপা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্রামের গনি প্যাদার ছেলে নদীতে মাছ ধরে বাড়ি ফিরে আসে। বৃহস্পতিবার বিকেলের দিকে হঠাৎ করে বজ্রবৃষ্টি শুরু হয়। এসময় মামুন বাড়ির কাছে পুকুর পাড়ে আশ্রয় নিলে বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।

অপরদিকে, একই সময় গলাচিপা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার মোস্তফা হাওলাদার ক্ষেতে কাজ করছিল। পৌর এলাকার বঙ্গবন্ধু উপশহরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মোস্তফা হাওলাদারেরও মৃত্যু হয়।

এদিকে, নিহত রুমান মুফতি উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের অলি মুফতির ছেলে।

স্থানীয়রা জানায়, শহিদ ফকিরের মালিকানাধীন ট্রলারের পাঁচ জেলে চালিতাবুনিয়া সংলগ্ন রাবনাবাদ নদীতে মাছ ধরছিল। বিকেল ৩টার দিকে হঠাৎ বজ্রবৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হয়। পরে তারা তীরে ফিরে আসার সময় তাদের ট্রলারে আকস্মিক বজ্রপাত হয়।

ঘটনাটি নিশ্চিত করে চালিতাবুনিয়া ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, বজ্রপাতে রুমান মুফতিসহ একই এলাকার জেলে রাসেল, তৌসিফ ও ইয়াকুব আহত হয়। তাদের দ্রুত কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের মধ্যে রুমান মুফতি মারা যান এবং বাকি তিনজন চিকিৎসাধীন।

এদিকে মাঠ থেকে গরু আনতে গিয়ে শিশু আব্দুল্লাহ গুরুতর আহত হয়। এসময় ওই গরুটি মারা যায়। এছাড়া ঘর থেকে পুকুরে যাওয়ার সময় মোর্শেদা বেগম গুরুতর আহত হন। আর রাঙ্গাবালী উপজেলার কাজীর হাওলা গ্রামে মাঠে ঘাষ খাওয়া অবস্থায় একটি গরুর মৃত্যু হয়।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, বজ্রপাতে গলাচিপা উপজেলায় দুজনের এবং রাঙ্গাবালী উপজেলা একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের বাড়িতে খোঁজ-খবর নেয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে।

কিউএনবি/বিপুল/১৮.০৮.২০২২/ রাত ৯.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit