শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে প্রাণহানি বেড়ে ৩৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ আলজেরিয়ার উত্তরাঞ্চলের একটি বনাঞ্চলে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত বা দগ্ধ হয়েছেন আরও ৪৫ জন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্যমতে, দাবানল শুরু পর গত বুধবার সন্ধ্যা থেকে কয়েকটি স্থানে আগুন নেভানোর চেষ্টা চলছে। তবে দাবানলে ‌‘এল টারফ’ এলাকার অবস্থা সবচেয়ে ভয়াবহ। এই এলাকার অন্তত ১৬টি স্থানে আগুন লেগেছে। 

এছাড়া সেতিফ শহরের বহু বাড়ি পুড়ে গেছে। আশপাশের অনেক গ্রামেও আগুন ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গায় থেকে অন্তত ৩৫০ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলদজাউড বুধবার রাত ৮টার দিকে এক ঘোষণায় বলেন, তিউনিসিয়ার পূর্ব সীমান্তের কাছে সেতিফে দুইজন এবং এল টারফে ২৪ জন প্রাণ হারিয়েছেন।

এছাড়া বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন এবং শ্বাসকষ্টে ভুগছেন। তবে আহতের সংখ্যা সম্পর্কে নতুন কোনো সরকারি পরিসংখ্যান দেয়া হয়নি।

নাগরিক সুরক্ষার একটি পূর্ববর্তী প্রতিবেদনে বলা হয়েছে, তিউনিসিয়ার সাথে আরেকটি সীমান্ত শহর সুক আহরাসে চারজনের শরীর বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছে এবং ৪১ জন শ্বাসকষ্টে ভুগছেন।

উল্লেখ্য, আলজেরিয়ার উত্তরাঞ্চলে প্রায় প্রতি বছরই দাবানলের ঘটনা ঘটছে। গত বছরও দেশটিতে দাবানলে ৯০ জনের মৃত্যু হয়েছে। তবে এবারের ঘটনাকে দেশটির আধুনিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক বলে উল্লেখ করা হচ্ছে। সূত্র- আফ্রিকা নিউজ।

কিউএনবি/অনিমা/১8 অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit