শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

এরদোগান-জেলেনস্কির সাথে সাক্ষাৎ করবেন জাতিসঙ্ঘ মহাসচিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার লবিবে ইউক্রেন ও তুরস্কের নেতার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী নিত্যপণ্যের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গত মাসে এ ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর পর তিনি এ সাক্ষাৎ করতে যাচ্ছেন। আর চুক্তির আওতায় ইউক্রেন থেকে খাদ্য শস্যের রফতানি আবার শুরু হয়।

জাতিসঙ্ঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থাকে জরুরি ভিত্তিতে ইউক্রেনের জাপোরিজঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনের অনুমতি দিতে হবে ন্যাটো প্রধান এমন কথা বলার একদিন পর এ সাক্ষাতের কথা বলা হলো। রাশিয়ান সৈন্যরা এ কেন্দ্র দখল করে নেয়ায় সেখানে পরমাণু দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

গুতেরেসের মুখপাত্র জানান, জাতিসঙ্ঘ প্রধান, ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান খাদ্য শস্য রফতানি চুক্তির পাশাপাশি এ সঙ্ঘাতের রাজনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করবেন।

তিনি আরো জানান, এ সময় ইউক্রেনের ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের বিষয় আলোচনায় আসবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

বুধবার তার নিয়মিত সান্ধ্যকালীন ভাষণে জেলেনস্কি বলেন, গুতেরেস ইতোমধ্যে পৌঁছে গেছেন এবং তারা ‘ইউক্রেনের জন্য প্রয়োজনীয় ফলাফল পেতে কাজ করবেন।’

গুতেরেস শুক্রবার ওডিসা বন্দর পরিদর্শন করবেন। ওডিসা হচ্ছে খাদ্য শস্য রফতানি চুক্তির সাথে সম্পৃক্ত তিনটি বন্দরের অন্যতম। আঙ্কারার মধ্যস্থতার পাশাপাশি জাতিসঙ্ঘের উদ্যোগের আওতায় গত জুলাইয়ে এ চুক্তি করা হয়। চুক্তিটি পর্যবেক্ষণে কাজ করা কমিটি জয়েন্ট কো-অর্ডিনেশন সেন্টার পরিদর্শনে তিনি সেখান থেকে তুরস্ক যাবেন।

কিউএনবি/বিপুল/১৮.০৮.২০২২/ দুপুর ১২.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit