বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

মুজিব আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে, এটাই বড় জয় : নৌপরিবহন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশে আজ মুজিব আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে, এটাই সবচেয়ে বড় জয়। আজ সোমবার রাজধানীর বিআইডব্লিউটিএ’র মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যারা বলেন বঙ্গবন্ধু হত্যার পর কোনো প্রতিবাদ হয়নি, তারা ভুল করছেন। বঙ্গবন্ধুকে হত্যার পর পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে যায়, সেটিই প্রতিবাদ।

প্রথম প্রতিবাদ হয় টুঙ্গিপাড়ায়। বুলেটের সামনে প্রতিবাদের মুখে বঙ্গবন্ধুকে যথাযথ মর্যাদায় দাফন করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর যে বাংলাদেশে কাঁদতে দেওয়া হয়নি, মুজিবের নাম উচ্চারণ করতে দেওয়া হয়নি। সে বাংলাদেশে আজ মুজিব আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে, এটিই সবচেয়ে বড় জয়। তিনি বলেন, জাতির পিতাকে সপরিবারে হত্যাকাণ্ডকে জিয়া, এরশাদ এবং খালেদা জিয়ারা পারিবারিক হত্যাকাণ্ড বলেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের  যে ঘটনা তারা উপস্থাপন করেছিল, দীর্ঘ ৪৭ বছরেও সেটি তারা প্রমাণ করতে পারেনি। জিয়া, এরশাদ এবং খালেদা জিয়ারা মিথ্যার ওপর দাঁড়িয়ে বাংলাদেশকে অন্ধকারের পথে নিয়ে গেছে।  

নৌপ্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ প্রগতি ও আলোর পথে দেশকে এগিয়ে নিয়ে গেছে। অন্যদিকে জিয়া, এরশাদ ও খালেদা জিয়ারা দেশকে উল্টোপথে- দুর্নীতি ও লুটেরার দিকে নিয়ে গেছে। দারিদ্র  থেকে দেশকে আরো দারিদ্র বানিয়েছে। কিছু লোক দারিদ্রতাকে বিক্রি করে নিজেদের আখের গুছিয়েছে। জালিয়াতি দিয়ে কোন কিছু করা যায় না- তা প্রমাণিত।

নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোঃ নিজামুল হক, বিআইডব্লিউটিএ  অফিসার্স এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি রকিবুল ইসলাম তালুকদার এবং বিআইডব্লিউটিএ শ্রমিক কর্মচারি ইউনিয়নের (সিবিএ) সভাপতি মোঃ আবুল হোসেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit