বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

ধর্মপাশায় কিবরিয়া ও দেনিয়ার প্যানেলের পক্ষে শোক দিবস পালন

সাজিদুল হক ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৫৪ Time View

সাজিদুল হক ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের কার্য নির্বাহী সদস্য অ্যাড. গোলাম কিবরিয়া ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান প্যানেল সমর্থিত উপজেলা যুবলীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল এবং তবারক বিতরণ করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টার দিকে হাসপাতাল রোডস্থ অ্যাড. গোলাম কিবরিয়ার ব্যক্তিগত চেম্বারের সামনে থেকে শোক র‌্যালি বের করা হয়। শোক র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

পরে পুনরায় অ্যাড. গোলাম কিবরিয়ার ব্যক্তিগত চেম্বারের এসে সংক্ষিপ্ত আলোচনায় সভায় মিলিত হয়। আলোচনা সভায় ধর্মপাশা যুবলীগের সহ-সভাপতি এমআর খান পাঠানের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ডের সভাপতি মো. আব্দুল মতিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা মো. আফজালুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এনামুল হক জোহা, উপজেলা যুবলীগ নেতা তারা হোসেন, শামসুদ হুদা মনোয়ার, আখিরুল ইসলাম, কামাল পাশা, মামুন মিয়া, হিরাম মিয়া, জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক রায়হান খান পাঠান, মো. পাভেল আহমেদ কিরণ, পরে ১৫ আগস্টে বঙ্গবন্ধু পরিবারের শাহাদাতবরণকারী সকলেরর আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit