বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

মাধবদীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৬৬ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী : নরসিংদীর মাধবদীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে মাধবদী পৌর প্রশাসন সোমবার ১৫ই আগস্ট সকালে পৌরসভা চত্তরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কালো ব্যাজ ধারন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য নরসিংদী সদর ১আসনের এমপি লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতিক, নরসিংদী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ভূইয়া বাচ্চু, মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সালাহ উদ্দিন আহমেদ, মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌর মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক,

শিলমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাকির, নরসিংদী সদর উপজেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন কমিশনার, সাধারণ সম্পাদক এস এম সেলিম সিকু, মাধবদী থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আলাউদ্দিন আল আজাদ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।বিভিন্ন দাপ্তরের কর্মকর্তাবৃন্দ ,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। 

কিউএনবি/অনিমা/ ১৫.০৮.২০২২/সন্ধ্যা ৭.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit