বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

ডোমারে জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৪৩৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি- মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন ডাঃ আরিফা সুলতানা দৃষ্টি। সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টায় থেকে বিকাল ৫টা পর্যন্ত ডোমার পৌর এলাকার ছোট রাউতা কাজীপাড়ার নিজ বাস ভবনে এলাকার অসহায় ও দরিদ্র ২ শতাধীক রোগীকে ফ্রি-চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি উক্ত এলাকার ডাঃ আব্দুল আজিজের কন্যা। আরিফা সুলতানা দৃষ্টি ডোমার শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেনী পাশ করে ডোমার সরকারী বালিকা বিদ্যালয় হতে এসএসসি এবং ঢাকা মাইল স্টোন কলেজ থেকে এইচএসসি পাশ করে।

পরে ঢাকা নর্দান ইন্টারন্যাশলাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস লাভ করেন। পাশাপাশী সিএমইউ (আল্ট্রাসোনাগ্রাফী) স্ত্রী, প্রসূতি ও বন্ধ্যাত্ব রোগের চিকিৎসক (মেডিকেল অফিসার) হিসাবে ঢাকা ইবনেসিনা ডায়াগনস্টিক সেন্টারে কর্মরর্ত ছিলেন। বর্তমানে নিজ এলাকার অসহায় ও দরিদ্র মানেুষের মানবিক ডাক্তার হিসাবে চিকিৎসা সেবা প্রদান করে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে। এ বিষয়ে ডাঃ আরিফা সুলতানা দৃষ্টি বলেন, আল্লাহ অশেষ রহমতে এবং সকলে দোয়াতে আমি ডাক্তার হয়েছি।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি সিদ্ধান্ত নিয়েছি সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে থেকে চিকিৎসা সেবা প্রদান করে যাবো। ডাক্তার হিসাবে নয় একজন সেবক হিসাবে মানুষের পাশে থেকে দ্বায়িত্ব পালন করতে চাই। তার এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার সচেতন মহল।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit