শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গ্রামে চিকিৎসার অভাবে কেউ যেন প্রাণ না হারায়: ডা. জুবাইদা তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল বিজয়ের শেষ সিনেমা, কে কত টাকা পারিশ্রমিক পেলেন? গোপালগঞ্জে নারী আইনজীবীর মাথা ফাটানো সেই বিচারক প্রত্যাহার পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের এমপি গাজী নজরুল এখন কোথায়? মেসিদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা চোর ধরতে ছাত্রদল নেতাদের অভিনব কৌশল, উদ্ধার ২ চোরাই মোটরসাইকেল ডোমারে চিলাহাটিতে হিমোগ্লোবিন ও ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে অনুষ্ঠিত সিলেটের এআরডি ভূয়া এনজিও সংস্থার চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

গাপটিলের রেকর্ড গড়া ম্যাচে হারল নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গাটা নিয়ে কিছুদিন ধরেই লড়াই হচ্ছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও নিউজিল্যান্ডের তারকা ওপেনার মার্টিন গাপটিলের মধ্যে। রোববার কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৩ বলে ১৫ রান করে ফেরেন গাপটিল। আর এই রান করার পথেই রোহিত শর্মাকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নেন গাপটিল।

মার্টিন গাপটিল ১২১ ম্যাচে দুটি সেঞ্চুরি আর ২০টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৪৯৭ রান করে শীর্ষে রয়েছেন। দ্বিতীয় পজিশনে থাকা রোহিত শর্মার সংগ্রহ ১৩২ ম্যাচে চার সেঞ্চুরিতে ২৭টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৪৮৭ রান সংগ্রহ করেন। ৯৯ ম্যাচে ৩০টি ফিফটির সাহায্যে ৩ হাজার ৩০৮ রান করে তৃতীয় পজিশনে আছেন ভারতের সাবেক অধিনায়ক ও দলটির অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি। 

রোববার গাপটিলের রেকর্ড গড়া ম্যাচে ৭ উইকেটে হারিয়ে ১৪৫ রান করে নিউজিল্যান্ড। টার্গেট তাড়া করতে নেমে ৬ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-১ ভাগ বসায় স্বাগতিকরা। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে নিউজিল্যান্ড। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit