বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

ডোমারে জাতীয় শোক দিবস পালিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৭৯ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পপাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির সুচনা করা হয়।

সেখানে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভুমি, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, পুলিশ প্রশাসনের পক্ষে ডোমার থানার অফিসার ইনচার্জ, আ’লীগের সহযোগি সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্প মাল্য অর্পণ করেন। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, কমরেড মফিজার রহমান দুলাল, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যাপক আলহাজ্ব করিমুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আনিছুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং যুব উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের মাঝে ঋণের চেক বিতরণ করেন অতিথিগণ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit