বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

দুর্নীতি মামলায় সু চির আরও ছয় বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে আরও ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সেনা শাসিত একটি আদালত। সু চিকে ইতোমধ্যে কয়েকটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সু চিকে দুর্নীতির চারটি মামলায় দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মামলার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

৭৭ বছর বয়সী সু চিকে স্বাস্থ্য ও শিক্ষার প্রচারে তার প্রতিষ্ঠিত সংস্থা ডাও খিন কি ফাউন্ডেশনের তহবিলের অপব্যবহার, সরকারি মালিকানাধীন জায়গা বিশেষ ছাড়ে লিজ গ্রহণ এবং নিয়ম লঙ্ঘন করে বাড়ি তৈরির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

সু চির বিরুদ্ধে সামরিক জান্তা সরকার দুর্নীতি থেকে শুরু করে নির্বাচনে জালিয়াতিসহ অন্তত ১৮টি অপরাধের অভিযোগ এনেছে। সব অভিযোগ প্রমাণিত হলে সর্বমোট ১৯০ বছরের কারাদণ্ড হতে পারে তার। নোবেল বিজয়ী সু চি ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনীর হাতে গ্রেফতারের পরপরই ক্ষমতাচ্যুত হন। এরপর থেকে রাজধানীর অজ্ঞাত স্থানে গৃহবন্দি অবস্থায় রাখা হয়।

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit