বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

চকবাজারে আগুন: ভবন থেকে ৬ জনের লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৮০ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর চকবাজারে পলিথিন কারখানার অগ্নিকাণ্ডে ছয়নের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নিহত ছয়জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. শরিফ (১৫), মো. বিল্লাল (৩৫), মো. স্বপন (২২), মো. ওসমান (২৫)। অপর দুজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান সিকদার বলেন, ‌এখন পর্যন্ত আমরা ভবনের দুই তলা, তিন তলা ও চার তলায় অনুসন্ধান করে ৬ জনের মৃতদেহ উদ্ধার করেছি। এখনো ভবনের বিভিন্ন রুমে অনুসন্ধান চালানো হচ্ছে।

এর আগে আগুন লাগার প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।  দুপুর ১২টার দিকে লাগা এ আগুন ফায়ার সার্ভিসের অন্তত ১০ ইউনিটের চেষ্টায় ২টা ২০-এ নিয়ন্ত্রণে আসে। 

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালিদা ইয়াসমিন টেলিফোনে বলেন, চকবাজার কামালবাগের দেবীদ্বার ঘাটের একটি পলিথিন কারখানায় আগুন লেগেছে। দুপুর ১২টায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও পরে আরও চারটি ইউনিট পাঠানো হয়। ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit