বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

কুখ্যাত ওয়াগনার ঘাঁটি লক্ষ্য করে ইউক্রেনের হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পোপাসনা শহরে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেখানে ওয়াগনার সেনাদের একটি ঘাঁটি ছিল। এই ঘাঁটি লক্ষ্য করে কামান ও রকেট হামলা চালানো হয়েছে। ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার গ্রুপ ইউক্রেনের দোনবাসে হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইউক্রেনের সেনারা যেসব শহর ছেড়ে চলে গেছে সেসব শহর নিয়ন্ত্রণে নিতে ওয়াগনার গ্রুপের সেনারা আগে গেছে।

ওয়াগনার সেনাদের ঘাঁটিতে হামলা চালানোর ব্যাপারে লুহানেস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের কর্মকর্তা সেরহি হেইদে সোমবার বলেছেন, তাদের হামলায় ওয়াগনার গ্রুপের অনেক সেনা হতাহত হয়েছে। তিনি বলেছেন, ইউক্রেনের সেনারা আরেকবার শত্রুদের হেডকোয়ার্টারে আঘাত হেনেছে। গতকাল আঘাত হয়েছে পোপাসনায়, যেখানে ওয়াগনারকে ধসিয়ে দেওয়া হয়েছে, কাঙ্খিত লক্ষ্যে আঘাত হেনে। কতজন মারা গেছে সেটি দেখা হচ্ছে।

এর আগে ওয়াগনারের  সঙ্গে সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে জানানো হয়, পোপাসনায় ওয়াগনার সেনাদের একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে হতাহত আছে।

সূত্র: সিএনএন

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit