বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

ম্যানেজারকে ‘স্ত্রী’ বানিয়ে টেইলরের সংসারে আগুন লাগিয়েছিল ভারতীয় মিডিয়া!

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার রস টেইলরের আত্মজীবনীতে উঠে আসছে ক্রিকেট ও ক্রিকেটের বাইরের দারুণ সব তথ্য। ক্যারিয়ারের অনেকটা সময় ভারতে কাটিয়েছেন টেইলর। খেলেছেন আইপিএলে। তিনি শুনিয়েছেন আইপিএলের বিলাসিতার গল্প। দিল্লি থেকে আগ্রার সড়কপথে দূরত্ব ২৪৭ কিমি। গাড়িতে গেলে সাড়ে তিন-চার ঘণ্টার বেশি লাগার কথা নয়। কিন্তু দলের ক্রিকেটারদের তাজমহল দেখাতে দুটি বিমানে করে আগ্রা নেওয়া হয়েছিল!

টেইলর তখন আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস (এখন দিল্লি ক্যাপিটালস) দলের হয়ে খেলতেন। সেই সময়ের কথা উল্লেখ করে টেইলর লিখেছেন, ‘আমরা মোট ১১ জন ছিলাম। বিমানে মাত্র ৯ জন বসতে পারত। তাই কিরণ (দলের মালিক জি এম রাওয়ের ছেলে) আমাদের জন্য দুটি বিমানের ব্যবস্থা করেন। আগ্রা যেতে মাত্র ২২ মিনিটে লেগেছিল। কিন্তু সেখানে কোনো বিমানবন্দর না থাকায় আমরা সেনাবাহিনীর ছাউনিতে নামি। সেখানে অনেক উচ্চপদস্থ ব্যক্তি উপস্থিত ছিলেন। ’

তাজমহলে গিয়ে আরো বড় বিপদে পড়েছিলেন টেইলর। ঐতিহাসিক এই সৌধের যে আসনে বসে প্রয়াত রানি ডায়ানা ছবি তুলেছিলেন, সেখানেই তিনি ব্যক্তিগত ম্যানেজার লিয়ান ম্যাকগোল্ডরিকের সঙ্গে বসে ছবি তোলেন। পরের দিন এক ভারতীয় সংবাদপত্রে সেই ছবি ছাপা হয় এবং ক্যাপশনে লিয়ানকে টেইলরের স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়! এই খবর দেখে টেইলরের স্ত্রী ভিক্টোরিয়া প্রচণ্ড রেগে যান। টেইলরের ভাষায়, ‘এখনো সেই কথা উঠলে ভিক্টোরিয়া খুব রেগে যায়। তাকে কিছুতেই বোঝাতে পারি না। এখন তাজমহলের ছবি দেখলে বা তাজমহল বিষয়ে কোনো কথা শুনলেই হাসি পেয়ে যায়। ’

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit