শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

‘আপনারা সবাই আমারে খায়া ফেললেন…’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : ‘চলমান বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় আমরা (বাংলাদেশিরা) বেহেশতে আছি’- এমন মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিষয়টি নিয়ে আবারও ব্যাখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন, এটা ছিল কথার কথা। কিন্তু সাংবাদিকেরা বিষয়টি নিয়ে তাকে বিপাকে ফেলেছেন।

রবিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশলেতের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি তো ট্রু সেন্সে বেহেশত বলিনি। কথার কথা। কিন্তু আপনারা সবাই আমারে খায়া ফেললেন।”

উল্লেখ্য, গত শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের কাছে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থা নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। সেসময় তিনি বলেন, “বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, একটি পক্ষ এমন প্যানিক ছড়াচ্ছে। বাস্তবে এর কোনও ভিত্তি নেই। বৈশ্বিক মন্দায় অন্যান্য দেশের তুলনায় আমরা বেহেশতে আছি।”এরপরই শুরু হয় সমালোচনা। পরদিন শনিবার বিষয়টি নিয়ে ব্যাখ্যাও দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু তারপরও সমালোচনা থামেনি। এরপর রবিবার সাংবাদিকদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন মন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit