বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

মাটিরাঙ্গায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-উদযাপিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৫৫ Time View

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত। সোমবার ১৫ আগষ্ট  সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বে-সরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদের স্বাধীনতা ফ্রিডম স্কোয়ারে  জাতীর পিতা বঙ্গবুন্ধ শেখ মুজিবুর রহমান এরঁ প্রতিকৃতিতে উপজেলা  উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মাটিরাঙ্গা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা,পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুষ্পস্থবক অর্পণ করা হয়।

পুষ্পস্থবক অর্পণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব এর  সভাপতিত্বে  আলোচনা সভায়  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম, অনুষ্টানে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী,মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো:আনিছুজ্জামান ডালিম,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মো:মোসলেম উদ্দিন বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো:সাজ্জাদ মাহমুদ খাঁন, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ,মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মে:আবুল হাশেম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মে:ওবায়দুল হক,উপজেলা সমবায় কর্মকর্তা মো:আমান উল্ল্যা,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো:হুমায়ুন কবির পাটোয়ারি,মাটিরাঙ্গা রেঞ্জকর্মকর্তা  জি এম আলমগীর হোসেন সাবেক জেলা  মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো:হারুন মিয়া প্রমুখ।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের নিহত সকল সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের  ইমাম আলহাজ্ব হাফেজ মাওলানা মো:হারুন উর রশীদ । আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম,মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব,  বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুব ঋণের চেক  তুলেদেন অতিথিরা। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit