বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

চা শ্রমিকদের দাবি যৌক্তিক, মেনে নেওয়া জরুরি: গোলাম মোহাম্মদ কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১১৮ Time View

ডেস্ক নিউজ : চা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। সোমবার এক বিবৃতিতে আন্দোলনরত চা শ্রমিকদের দাবি যৌক্তিক উল্লেখ করে তিনি দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, যুগ যুগ ধরে চা শ্রমিকরা ন্যায্য অধিকার বঞ্চিত। বিবেকহীন শোষণে ধংস হচ্ছে চা শ্রমিকদের স্বপ্ন। বর্তমান বাস্তবতায় শ্রমিকের দিনে মাত্র ১২০ টাকা মজুরি শুধু অমানবিক নয়, এটি শোষণের নিকৃষ্ট উদাহরণ। তিনি বলেন, দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন করছে শ্রমিকরা। আসলে দ্রব্যমূল্য উর্ধ্বগতির এমন বাস্তবতায় দৈনিক ৩০০ টাকা মজুরিও যথেষ্ট নয়। অবিলম্বে চা শ্রমিকদের সকল অধিকার নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি ‍

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit