বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

চেলসি-টটেনহ্যাম কোচের হাতাহাতি, দেখলেন লালকার্ড (ভিডিও)

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে চেলসি ও টটেনহ্যামের ম্যাচে ডাগআউটে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। দুদলের দুই কোচের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে, যা নিয়ে তোলপাড় ফুটবলবিশ্ব। প্রথমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন চেলসি কোচ থমাস টুখেল আর টটেনহ্যামের আন্তোনিও কন্তে।  স্ট্যামফোর্ড ব্রিজে রোববার রাতের ম্যাচে এমন কাণ্ড ঘটিয়ে এখন নিষেধাজ্ঞার কবলে পড়েছেন দুই কোচ। ৬৮তম মিনিটে বেন ডেভিসের পাসে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন টটেনহ্যাম পিয়েরে এমিল হয়বিয়ের।  দলকে সমতায় ফেরান তিনি।

আর তাতে এতটাই খুশি আর উত্তেজিত হন টটেনহ্যাম কোচ কন্তে যে,  দিদ্বিদিক হারিয়ে চেলসির ডাগআউটের দিকে। প্রতিপক্ষ কন্তের এমন বেপরোয়া গোলের উদযাপন মেনে নিতে পারেননি চেলসি কোচ টুখেল। তিনিও এগিয়ে আসেন কন্তের দিকে। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই ডাগআউটে।  হট্টগোল থামিয়ে দুই কোচকেই হলুদকার্ড দেখান রেফারি।

এর পর ৭৬ মিনিটের ঘটনা। স্টার্লিংয়ের পাস থেকে রিস জেমস গোল করলে উত্তেজিত হয়ে পড়েন চেলসি কোচ টুখেল। এবার তিনি ছুটে যান কন্তের সামনে দিয়ে। কন্তের রাগ ঝরতে থাকে বিষয়টি দেখে। কিন্তু দল ২-১ গোলে পিছিয়ে পড়ার হতাশায় ডুবে থাকতে দেখা যায় তাকে। নির্ধারিত সময়ে ২-১ গোলে এগিয়ে থাকা চেলসি যখন জয়ের প্রহর গুনছে, তখনই দৃশ্যপট পাল্টে দেন হ্যারি কেইন।  

যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে স্কোরলাইন ২-২ করেন তিনি।  রেফারির শেষ বাঁশিতে ড্র নিয়ে মাঠ ছাড়ে চেলসি-টটেনহ্যাম।  

পয়েন্ট না পাওয়া ক্ষোভে ফেটে পড়েন দুই কোচ। আবারও কথার লড়াইয়ে লিপ্ত হন কন্তে-টুখেল। এবার বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। বাকবিতণ্ডা একপর্যায়ে রূপ নেয় হাতাহাতিতে! 

পরিস্থিতি সামাল দিয়ে দুই কোচকে দেখেন লালকার্ড দেখান রেফারি। এতে অন্তত এক ম্যাচের নিষিদ্ধ হলেন দুই কোচ।  

ভিডিওতে দেখুন সেই ঘটনা ( আড়াই মিনিট থেকে)

তথ্যসূত্র: টেলিগ্রাফ

 

 

কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit