বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

জাতীয় শোক দিবসে মাধবদী পৌরসভায় আলোচনা ও দোয়া মাহফিল

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৭৩ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী প্রতিনিধি : মাধবদী শহর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মাধবদী পৌরসভায় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন মাধবদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সালাহ উদ্দিন আহমেদ, মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।

আজ ১৫ই আগষ্ট সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাধবদী পৌরসভার মেয়র ও মাধবদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক এবং শহর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সালাউদ্দীন আহমেদ এর নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০টি কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামীলীগ, নরসিংদী সদর উপজেলা যুবলীগ ও মাধবদী শহর যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্র লীগ সহ পৌরসভার ১২টি ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/ ১৫.০৮.২০২২/দুপুর ১২.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit