শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

তাইওয়ানের আকাশে ঢুকে পড়েছে চীনের ১১টি যুদ্ধবিমান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১৮২ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : তাইওয়ানের মধ্যরেখা পার হয়ে রোববার দেশটির আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়েছে চীনের ১১টি যুদ্ধবিমান। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের কাছে সামরিক কর্মকাণ্ড এখনো চালিয়ে যাচ্ছে চীন। অবশ্য গত সপ্তাহের তুলনায় ছোট পরিসরে চীনের এসব কর্মকাণ্ড চলছে বলে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। 

চীনের এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় তাইওয়ান।

তাইওয়ান আরও জানিয়েছে, তাদের যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্তা চীনের এসব উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রস্তত।

উল্লেখ্য, গত ২ আগস্ট মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে স্বায়ত্বশাসিত দ্বীপ দেশটি ঘিরে সামরিক মহড়া চালাচ্ছে চীন।

চীন বরাবরই দাবি করে আসছে, তাইওয়ান তাদের অংশ, যেকোনো সময় এটিকে চীনের সঙ্গে একীভূত করা হবে।

তবে তাইওয়ান সরকার জানিয়ে আসছে, দ্বীপতে কখনোই চীন শাসন করেনি। তাই তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করার কিংবা দ্বীপটির ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নেই। শুধুমাত্র তাইওয়ানের জনগণই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। 

কিউএনবি/অনিমাা/১৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit