শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদ জানালেন আমিরাতের প্রিন্সেস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২০০ Time View

ডেস্কনিউজঃ ফিলিস্তিনে ইসরাইলি বিমান হামলার পর এবার প্রতিবাদ জানালেন সংযুক্ত আরব আমিরাতের প্রিন্সেস হিন্দ বিনত ফয়সাল আল-কাসিমি। দেশটিতে ইসরাইলের নির্বিচার বোমা হামলায় শিশুসহ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

সম্প্রতি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বেশ কয়েকটি টুইট করেন তিনি। খবর সিয়াসাতের।

একটি টুইটে বিভিন্ন যুদ্ধে মুসলিমদের নিহত হওয়াকে হোলোকাস্টের সঙ্গে তুলনা করেছেন প্রিন্সেস হিন্দ।

গত ২৫ বছরে এক কোটি ২৫ লাখ মুসলিমের মৃত্যু হয়েছে দাবি করে আমিরাতের প্রিন্সেস লিখেন, এ নিয়ে কোনো মুসলিম কোনো বই লিখেছেন, সিনেমা বানিয়েছেন বা কোনো আইন প্রণয়ন করেছেন এমনটা কখনও শুনবেন না। আমরা ক্ষমা করি এবং সামনে এগিয়ে যাই।

আরেক টুইটে তিনি গাজা উপত্যকায় শিশু হত্যাকে ন্যায্যতা দোওয়ার জন্য মিডিয়াকে দায়ী করেছেন। তিনি লিখেছেন, আপনাদের নিয়ন্ত্রিত মিডিয়াগুলো দাবি করে যে সন্ত্রাসী বাবারা ইচ্ছাকৃতভাবে এই শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে। তাই মৃত শিশুদের জন্য এক ফোঁটাও সহানুভূতি অনুভব করেন না আপনারা।

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের হত্যাকে নাৎসিদের হাতে ইহুদিদের হত্যার সঙ্গে তুলনা করে প্রিন্সেস হিন্দ লিখেন, জার্মানিতে নাৎসিরা ইহুদিদের সঙ্গে যা করেছে তাতে আমরা সবাই কেঁদেছি। তবুও এটা হাস্যকর যে কিভাবে একই ইহুদি জায়োনিস্টরা ফিলিস্তিনিদের সঙ্গে ঠিক একই জিনিস করেও কাঁদে না। তারা না ছাড়লে তাদের বাড়ি নিয়ে যায়, তাদের আতঙ্কিত করে এবং বোমা মারে।

এবার ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদ জানালেন আমিরাতের প্রিন্সেস

ফিলিস্তিনে ইসরাইলি বিমান হামলার পর এবার প্রতিবাদ জানালেন সংযুক্ত আরব আমিরাতের প্রিন্সেস হিন্দ বিনত ফয়সাল আল-কাসিমি। দেশটিতে ইসরাইলের নির্বিচার বোমা হামলায় শিশুসহ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।

সম্প্রতি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বেশ কয়েকটি টুইট করেন তিনি। খবর সিয়াসাতের।

একটি টুইটে বিভিন্ন যুদ্ধে মুসলিমদের নিহত হওয়াকে হোলোকাস্টের সঙ্গে তুলনা করেছেন প্রিন্সেস হিন্দ।

গত ২৫ বছরে এক কোটি ২৫ লাখ মুসলিমের মৃত্যু হয়েছে দাবি করে আমিরাতের প্রিন্সেস লিখেন, এ নিয়ে কোনো মুসলিম কোনো বই লিখেছেন, সিনেমা বানিয়েছেন বা কোনো আইন প্রণয়ন করেছেন এমনটা কখনও শুনবেন না। আমরা ক্ষমা করি এবং সামনে এগিয়ে যাই।

আরেক টুইটে তিনি গাজা উপত্যকায় শিশু হত্যাকে ন্যায্যতা দোওয়ার জন্য মিডিয়াকে দায়ী করেছেন। তিনি লিখেছেন, আপনাদের নিয়ন্ত্রিত মিডিয়াগুলো দাবি করে যে সন্ত্রাসী বাবারা ইচ্ছাকৃতভাবে এই শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করেছে। তাই মৃত শিশুদের জন্য এক ফোঁটাও সহানুভূতি অনুভব করেন না আপনারা।

গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের হত্যাকে নাৎসিদের হাতে ইহুদিদের হত্যার সঙ্গে তুলনা করে প্রিন্সেস হিন্দ লিখেন, জার্মানিতে নাৎসিরা ইহুদিদের সঙ্গে যা করেছে তাতে আমরা সবাই কেঁদেছি। তবুও এটা হাস্যকর যে কিভাবে একই ইহুদি জায়োনিস্টরা ফিলিস্তিনিদের সঙ্গে ঠিক একই জিনিস করেও কাঁদে না। তারা না ছাড়লে তাদের বাড়ি নিয়ে যায়, তাদের আতঙ্কিত করে এবং বোমা মারে।

কিউএনবি/বিপুল/০৯.০৮.২০২২/ রাত ৯.১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit