শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তর কোরিয়া থেকে ইউক্রেনে ‘বিল্ডার’ আনার চেষ্টায় রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ১৩২ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দোনেৎস্ক পিপলস রিপাবলিকের নেতা দানিস পুসিলিন মঙ্গলবার জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন থেকে যেসব অঞ্চল কথিত স্বাধীন করেছে, সেসব অঞ্চল পুনর্গঠন করতে উত্তর কোরিয়া থেকে ‘বিল্ডার’ অর্থাৎ নির্মাণশ্রমিক আনার চিন্তাভাবনা করছেন তারা৷

উত্তর কোরিয়ার সঙ্গে এ নিয়ে বর্তমানে আলোচনা চলছে বলে জানিয়েছেন দানিস পুসিলিন৷

উত্তর কোরিয়ার এসব নির্মাণ শ্রমিকরা রাশিয়ার দখলকৃতস্থানগুলো পুননির্মাণ করে দেবে৷

তাছাড়া বর্তমানে দোনেৎস্কে চলমান যুদ্ধ নিয়েও কথা বলেছেন পুসিলিন৷ তিনি জানিয়েছেন, রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী সেনারা বাখমুতের উপকণ্ঠে এবং সোলেদারে এখন যুদ্ধ করছে৷

এদিকে গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে দোনবাসে উত্তর কোরিয়া থেকে যুদ্ধ করতে সেনা আনার চেষ্টা করছে রাশিয়া৷ তবে এ খবরের কোনো ভিত্তি নেই৷ এর বদলে উত্তর কোরিয়া থেকে মূলত নির্মাণ শ্রমিক আনার চেষ্টা করছে রাশিয়া ও বিচ্ছিন্নতাবাদীরা৷

সূত্র: দ্য গার্ডিয়ান

কিউএনবি/বিপুল/০৯.০৮.২০২২/ রাত ৯.০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit