বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে আইনশৃংখলা পরিস্থিতি ও উত্তরণের উপায় শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ

শিশুদের জন্য ১৫ লাখ টিকা অনুদান দিলো যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১৮৪ Time View

ডেস্কনিউজঃবাংলাদেশে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনা থেকে সুরক্ষায় ফাইজারের আরও ১৫ লাখ ডোজ করোনা টিকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (৮ আগস্ট) ঢাকায় মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বাংলাদেশে ৫-১১ বছর বয়সী শিশুদেরকে টিকা দিতে এবং দেশের ৭০ শতাংশেরও বেশি নাগরিককে সম্পূর্ণ টিকার আওতায় আনার অগ্রগতি ত্বরান্বিত করতে যুক্তরাষ্ট্র ফাইজারের তৈরি আরও ১৫ লাখ ডোজ কোভিড-১৯ টিকা অনুদান দিয়েছে। এ সপ্তাহের চালানটি ছোট শিশুদের জন্য অনুদান দেওয়া টিকার দ্বিতীয় চালান এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের মোট টিকা অনুদানের পরিমাণ দাঁড়াল ৭৫ মিলিয়ন (৭ কোটি ৫০ লাখ) ডোজের বেশি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় করোনা টিকা কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে সহায়তা প্রদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এগুলোর মধ্যে রয়েছে ৫১ হাজারের বেশি স্বাস্থ্যসেবা প্রদানকারী ও অন্যান্য কর্মীদের জন্য নিরাপদ টিকা প্রদান প্রশিক্ষণ এবং বাংলাদেশের ৬৪টি জেলায় করোনা টিকা কার্যক্রম গ্রহণে সহায়তা করা।

যুক্তরাষ্ট্র ১৮টি ফ্রিজার ভ্যান, ৭৫০টি ফ্রিজার ইউনিট ও আট হাজার টিকা বহন বাক্স অনুদান দেওয়ার পাশাপাশি ৪ কোটি ৭০ লক্ষ টিকা সরাসরি প্রদানের লক্ষ্যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে ৫ কোটি ৭০ লক্ষ ডোজ টিকা পরিবহনে সহায়তা করেছে।

কিউএনবি/বিপুল/০৮.০৮.২০২২/ রাত ০৯.৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit