বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে আইনশৃংখলা পরিস্থিতি ও উত্তরণের উপায় শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ইলেক্ট্রনিক্স পণ্যেই মজবুত রাশিয়ার অস্ত্রাগার, দাবি গবেষণার!

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যদি পশ্চিমারা রপ্তানিতে লাগাম টানে, তবে রাশিয়ার সেনারা উন্নত প্রযুক্তির অস্ত্র ও যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করতে পারবে না। এমন দাবিই করেছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান বা থিংক ট্যাঙ্ক ‘দ্য রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইন্সটিটিউট (রুসি)। সংস্থাটির দাবি, রাশিয়ার আধুনি সামরিক সরঞ্জাম ব্যবস্থার প্রায় পুরোটাই পশ্চিমাদের তৈরি মাইক্রোইলেক্ট্রনিক্স পণ্যের ওপর নির্ভরশীল।

আর নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ভিন্ন উপায়ে এখনও এসব সরঞ্জাম যাচ্ছে মস্কোর হাতে। যদি এই ফাঁকফোকরটা বন্ধ করে দেওয়া যায়, তবে রাশিয়ার সেনাবাহিনী স্থায়ী ক্ষতির মুখে পড়বে এমন দাবি রুসির। রুসির গবেষকরা দাবি করেছেন, ইউক্রেনে কয়েক মাস ধরে রাশিয়ার সেনাদের ফেলে যাওয়া কিংবা আটক করা আধুনিক সামরিক ব্যবস্থার ২৭ টি উপকরণ পরীক্ষা করে এই তথ্য পাওয়া গেছে। তারা দেখেছেন এতে অন্তত ৪৫০টি বিভিন্ন ধরনে স্বতন্ত্র (ইউনিক), বিদেশে নির্মিত উপকরণ রয়েছে। যার অধিকাংশই যুক্তরাষ্ট্র ও কয়েকটি পশ্চিমা দেশে তৈরি।

রুসির জ্যেষ্ঠ গবেষক জ্যাক ওল্টালিং, তিনি এ বিষয়ক ৬০ পৃষ্ঠার প্রতিবেদনের অন্যতম লেখক। তিনি বিবিসিকে বলেছেন, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সে নির্মিত এসব পণ্যে রাশিয়ার প্রবেশ নিষিদ্ধ করার একটা সুযোগ ছিল।  জ্যাক ওল্টালিং বলেন, ‘যদি রাশিয়া এসব উপকরণ পাবে না তা নিশ্চিত করা যায়, তবে তারা ইউক্রেনে যে ধরনের সামরিক অস্ত্র ব্যবহার করছে, সেগুলো বানাতেই পারবে না।’

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit