শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

এবার চীন সীমান্তে যৌথ মহড়া চালাবে যুক্তরাষ্ট্র-ভারত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৬০ Time View

ডেস্কনিউজঃ চীনের সঙ্গে ভারতের বিতর্কিত সীমান্ত থেকে একশ কিলোমিটারেরও কম দূরত্বে ভারতের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উপরে অবস্থিত ভারতের উত্তরাখণ্ড প্রদেশের আউলি শহরে চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি এই মহড়া অনুষ্ঠিত হবে বলে বিষয়টি সম্পর্কে অবগত ভারতীয় সেনাবাহিনীর এক জেষ্ঠ্য কর্মকর্তা জানিয়েছেন।

আউলি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত। আউলি থেকেই ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত চিহ্নিত করা হয়েছে।

মহড়ায় মূলত অনেক উঁচু এলাকায় যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার উপর বেশি জোর করা হবে বলেও জানান ওই সেনা কর্মকর্তা।

যৌথ মহড়া সম্পর্কে জানতে চাইলে মার্কিন প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র সিএনএনকে বলেন, ভারতের সঙ্গে আমাদের অংশীদারিত্ব ‘একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য আমাদের দৃষ্টিভঙ্গির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান।’

২০২০ সালের জুন মাসে সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় ও চারজন চীনের সেনার প্রাণহানির পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়।

এছাড়া, সম্প্রতি চীন সীমান্তের প্যাংগং সো হ্রদের উপর একটি ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।
এদিকে চলতি বছর ভারত সফরের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ডিং জেনারেল চার্লস ফ্লিন বিতর্কিত সীমান্তের কাছে চীনের সামরিক উপস্থিতি বাড়ানোর ঘটনাকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন।

প্রসঙ্গত, মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে তাইপে-বেইজিংয়ের উত্তেজনার মধ্যেই এই খবর সামনে এলো।

কিউএনবি/বিপুল/০৭.০৮.২০২২/ রাত ১১.৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit