শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

গাজায় ইসরায়লের মুহুর্মুহু হামলায় নিহত বেড়ে ৩১

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২২৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় গত শুক্রবার থেকে দখলদার ইসরায়েল বিমান হামলা চালাচ্ছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ২৬৫ জন।  ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

গত কয়েক দিন থেকে ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘাত আবারও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাতভর গাজা ভূখণ্ড থেকে ছোঁড়া শত শত রকেট হামলার জবাবে ইসরায়েলি বিমানবাহিনী ওই  উপত্যকার বিভিন্ন লক্ষ্যবস্তুর ওপর গোলাবর্ষণ করেছে। শনিবারও জাবালিয়াসহ গাজা উপত্যকাজুড়ে বেসামরিক মানুষজন ও স্থাপনায় হামলা চালিয়েছে ইহুদি রাষ্ট্রটি। এখনও হামলা অব্যাহত রয়েছে।

যদিও ইসরায়েল হামলা নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য জানায়নি। এদিকে, জাতিসংঘ বলছে, গাজায় দুই দিন ধরে চলমান ইসরায়েলি হামলায় উদ্বাস্তু হয়েছে অন্তত ৪০টি ফিলিস্তিনি পরিবার। এ ছাড়া স্থানীয় ৬৫০টির বেশি আবাসন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। উল্লেখ্য, দখলকৃত পশ্চিম তীর থেকে পিআইজের (ফিলিস্তিনের ইসলামিক জিহাদ) একজন জ্যেষ্ঠ সদস্যকে গ্রেফতারের পর কয়েক দিন ধরে চলা উত্তেজনার পর ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit