শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

কিউবায় বজ্রপাতে ১ জনের মৃত্যু, আহত ১২১

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কিউবাতে একটি জ্বালানি ডিপোতে বজ্রপাতের কারণে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  এই দুর্ঘটনায় একজনের মৃত্যুর পাশাপাশি ১২১ জন আহত হয়েছেন। একই ঘটনায় আগুন নেভাতে সাহায্যকারী ১৭ জন দমকলকর্মী নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (৫ আগস্ট) গভীর রাতে বজ্রপাতের এই ঘটনা ঘটে।

জানা যায়, ইতোমধ্যে ক্ষতিগ্রস্থ এলাকা থেকে প্রায় ১,৯০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা লুইস আরমান্দো ওং শনিবার সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলনে জানান, ঘটনাস্থল থেকে একটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

কিউবার প্রেসিডেন্ট কার্যালয়ের তথ্য অনুযায়ী, পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছেন, অন্য তিনজনের অবস্থা অত্যন্ত গুরুতর।

প্রেসিডেন্ট কার্যালয় আরও জানিয়েছেন, এই ঘটনায় ১৭ জন অগ্নিনির্বাপক নিখোঁজ রয়েছে, যারা হাভানা থেকে প্রায় ১০০ কিলোমিটার পূর্বে অবস্থিত শহর মাতানজাসের একটি শিল্প অঞ্চলে আগুনের ‘সবচেয়ে কাছাকাছি’ ছিল।

শনিবার এক বিবৃতিতে বন্ধুপ্রতিম দেশগুলোর কাছ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তার আহ্বান জানান কিউবা সরকার। 

তার একদিন পর দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল ধন্যবাদ জানিয়েছেন মেক্সিকো, ভেনেজুয়েলা, রাশিয়া, আর্জেন্টিনা ও চিলির প্রতি, যারা সহযোগিতার করার ব্যাপারে এগিয়ে এসেছেন। যুক্তরাষ্ট্রের কাছেও প্রাযুক্তিক সহায়তার সাড়া পেয়েছে দেশটি।

সূত্রঃ এনডিটিভি

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৩৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit