শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

‘মিথ্যা গল্প সাজানোর চেষ্টা করছে রাশিয়া’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত শুক্রবার লুহানেস্কের ওলেনিভকা কারাগারে রকেট হামলার ঘটনা ঘটে। ওই কারাগারে যুদ্ধবন্দি হিসেবে আটক ছিলেন মারিউপোলের আজভ ব্রিগেডের সেনারা। তারা প্রায় দুই মাস আজভস্টালের ভেতর লুকিয়ে থাকার পর রুশ সেনাদের হাতে আত্মসমর্পণ করেছিলেন। ওই হামলায় ৫৩ জন সেনা নিহত এবং প্রায় একশ জন আহত হন। 

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, হামলার বিষয়ে এখন মিথ্যা গল্প সাজানোর চেষ্টা করছে রাশিয়া। তারা মিথ্যা প্রমাণ সৃষ্টি করছে। সংবাদ সংস্থা এপিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা দেখতে পেয়েছেন রাশিয়া মিথ্যা প্রমাণ সাজানোর চেষ্টা করছে, দেখাতে যে, ওলেনিভকা কারাগারে হামলা চালিয়েছে ইউক্রেন।

এদিকে  হামলার পর পর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয় পশ্চিমাদের হিমার্স রকেট লঞ্চার ব্যবহার করে ওলেনিভকা কারাগারে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। তবে ইউক্রেন ওই দিন সে অঞ্চলে কোনো ধরনের হামলা চালায়নি বলে দাবি করেছে। তারা জানিয়েছে, রাশিয়াই যুদ্ধবন্দিদের ওপর এমন নৃশংস হামলা চালিয়েছে। তাছাড়া নিজেদের দাবির পক্ষে প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে তারা। 

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit