রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেনের কাছে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত চিরনিদ্রায় শায়িত অপ্রতিম ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা ট্রাম্পের শুল্ক হুমকি, রাশিয়ার তেল: দুই চাপের মাঝে কোন পথে ভারত? একাদশে ভর্তি কার্যক্রম শুরু আজ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

পেলোসির সফরের পর তাইওয়ানের ওপর ‘প্রথম আঘাত’ চীনের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীন শত ‘হুমকি-ধামকি’ পাত্তা না দিয়ে তাইওয়ান সফরে গিয়েছেন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। ২৪ ঘণ্টার সফর শেষে বুধবার সিঙ্গাপুরের উদ্দেশ্যে তাইওয়ান ছেড়েছেন তিনি। এরই পেলোসির এই সফরের পর তাইওয়ানের পর প্রথম আঘাতটি অর্থনৈতিকভাবেই হেনেছে চীন। বুধবার তাইওয়ান থেকে ফল ও মাছ আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে চীন। খবর এএফপির। 

সর্বশেষ নিষেধাজ্ঞার অংশ হিসেবে মান লঙ্ঘনের অভিযোগ তুলে চীন মৎস্যজাত পণ্য, চা এবং মধুসহ তাইওয়ানের পণ্য আমদানি স্থগিত করেছে বলে তাইপের কৃষি পরিষদ মঙ্গলবার জানিয়েছে। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে চীনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে তাইওয়ান দ্বীপের কাছে কয়েকটি সামরিক অভিযান চালাবে তারা। এ ছাড়া দক্ষিণ চীন সাগরের এই দ্বীপরাষ্ট্রে সীমান্তের কাছে বাড়ছে সাঁজোয়া গাড়ি এবং অন্যান্য সামরিক সরঞ্জাম। 

টুইটারে ‘ইয়িন সুরা’ নামের একটি হ্যান্ডল থেকে ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চীনের ফুজিয়ানের ব্যস্ত রাস্তায় সারি সারি ট্যাংক পেরিয়ে যাচ্ছে। অন্য একটি ভিডিওতে দাবি করা হয়েছে, পেলোসি তাইওয়ান পৌঁছানোর দিন সন্ধ্যাতেই তাইওয়ান সীমান্তের কাছে সেনাবাহিনী নিয়ে জমায়েত করতে শুরু করেছে চীন। পেলোসির তাইওয়ান সফর কূটনৈতিক এবং সামরিক দিয়ে ‘তাৎপর্যপূর্ণ’ বলেও মনে করা হচ্ছে। ১৯৯৭ সালের পর থেকে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো শীর্যস্থানীয় রাজনৈতিক নেতা তাইওয়ান সফরে গেলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit