বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শি-ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ইউরোপের উদ্বেগ কেন? মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার অতি-গোপনীয় যোগাযোগ নেটওয়ার্ক বিকল, নেপথ্যে কি? আটোয়ারীতে বিরোধপূর্ণ জমিতে বাউন্ডারী ওয়াল নির্মাণের অভিযোগ হাসিনাকে ঘিরে চলছে বাংলাদেশ-ভারতের ‘ছায়াযুদ্ধ’ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, আট দিনেও গ্রেপ্তার নেই ঢাবি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে মুজিব হল সংলগ্ন পকেট গেইট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ঢাবি কোষাধ্যক্ষের সাথে আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালকের সাক্ষাৎ ধর্ম, বর্ণ, লিঙ্গ বা ভাষার কারণে বাংলাদেশে কেউ যেন নিজেকে ক্ষুদ্র মনে না করে : ঢাবি উপাচার্য সঞ্চয়পত্রে মানুষের আগ্রহ বাড়ল কেন? সামনে এল দুই কারণ ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য মাদ্রাসায় যাওয়ার পথে শিশুকে শ্বাসরোধে হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন

ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজ বন্দর ছাড়বে আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজটি আজ সোমবার দেশটির গুরুত্বপূর্ণ ওডেসা বন্দর ছেড়ে যেতে পারে।

মধ্যস্থতাকারী তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের উপদেষ্টা ও মুখপাত্র ইব্রাহীম কালিন রোববার একটি বেসরকারি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন এ কথা বলেন। খবর দ্য হুরিয়াতের।

তিনি বলেন, এ খাদ্যশস্য রপ্তানির প্রক্রিয়া নির্বিঘ্ন করার জন্য আমরা ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। ওডেসা বন্দরে শস্যবোঝাই জাহাজগুলো এখন ছাড়ার অপেক্ষায়। প্রথম জাহাজটি সোমবার বন্দর ত্যাগ করতে পারে।
 
আন্তর্জাতিক সমুদ্রপথে এখনো কিছুটা সমস্য আছে উল্লেখ করে কালিন বলেন, এসব সমস্যা সমাধানে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

ইউক্রেনের শস্যবোঝাই প্রথম জাহাজটি তুরস্কের পতাকাবাহী বলে জানান এরদোগানের এ উপদেষ্টা। আন্তর্জাতিক জলসীমায় ঝামেলা এড়ানোর জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ইব্রাহীম কালিন।

ইস্তানবুলে গত ২২ জুলাই রাশিয়া, তুরস্ক, জাতিসংঘ ও ইউক্রেনের মধ্যে শস্য পরিবহণ চুক্তি হয়। মূলত জাতিসংঘের আহ্বানে তুরস্ক এ শস্য রপ্তানি প্রক্রিয়ায় রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে মধ্যস্থতা করে।

কিউএনবি/অনিমা/০১.০৮.২০২২/দুপুর ১২.৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit