বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

মোসাদ্দেক একাই নিলেন প্রথম ৫ উইকেট

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ জুলাই, ২০২২
  • ১১৫ Time View

ডেস্কনিউজঃ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্যেই হারারেতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো এদিনও টসে হেরে ফিল্ডিংয়ে নামতে হয় টাইগারদের। আর বোলিংয়ে নেমেই জিম্বাবুয়ে ব্যাটসম্যানদের পরীক্ষা নিচ্ছেন মোসাদ্দেক হোসেন। নিজের নির্ধারিত ৪ ওভারে ৫ উইকেট নিয়েছেন এই অফ স্পিনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১৭.২ ওভার চার বলে ৫ উইকেট হারিয়ে ১০৯ রান। মাঠে আছেন সিাকন্দার রাজা ও রায়ান বুর্ল।

দ্বিতীয় ম্যাচের প্রথম বলেই টাইগারদের সাফল্য এনে দেন অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। জিম্বাবুইয়ান ব্যাটসম্যান রেগিস চাকাভাকে অধিনায়ক এবং উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের ক্যাচে পরিণত করে ফেরান তিনি।

এরপর তিনে নামা ওয়েসলি মাধবেরেকেও ওভারের শেষ বলে প্যাভিলিয়নের পথ ধরান মোসাদ্দেক। চতুর্থ বলে মোসাদ্দেককে চার মারার পর ওভারের শেষ বলেও এই অফ স্পিনারকে চার্জ করতে যান মাধবেরে।

তবে অফের বাইরের বলটি হাঁকাতে গিয়ে মেহেদী হাসানের ক্যাচে পরিণত হন মাধবেরে। প্রথম ম্যাচে অপরাজিত ৬৭ রান করেছিলেন জিম্বাবুইয়ান এই ব্যাটসম্যান।

নিজের দ্বিতীয় ওভারে এসে জিম্বাবুইয়ান অধিনায়ক ক্রেইগ এরভিনকেও ফিরিয়েছেন মোসাদ্দেক। এই অফ স্পিনারের বলে রিভার্স সুইপ করতে গিয়ে ১ রানে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এরভিন।

পরে তার বলে আউট হন মিল্টন সুম্বাও। হাসান মাহমুদকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

কিউএনবি/বিপুল/৩১.০৭.২০২২/ সন্ধ্যা ৬.১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit