শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

বিকৃত পতাকা সরায়নি পাকিস্তান হাই কমিশন

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : ঢাকা থেকে বলার পরও বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয় পতাকাকে একীভূত করে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করা ছবিটি সরায়নি ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশন।

রোববার সকাল সাড়ে ১০টায়ও পাকিস্তান হাই কমিশনের ফেসবুক পেজের কভারে ছবিটি দেখা গেছে।   

গত ২১ জুলাই বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে ফেসবুকে একটি ছবি প্রকাশ করে ঢাকায় পাকিস্তান হাই কমিশন। এ নিয়ে শুরু হয় তীব্র সমালোচনা। বিশ্লেষকরা বলছেন, এটি পতাকাবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ছবিটির বিষয়ে অবহিত হওয়ার পর শনিবার বিকাল ৫টায় ছবিটি নামিয়ে নিতে বলা হয়েছে। 

কিন্তু শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হাই কমিশনের ফেসবুক পেজের ‘কাভার ফটো’তে ছবিটি দেখা যায়।
রোববার সকালেও ছবিটি দেখা গেছে। 

এ বিষয়ে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর বলেন, ‘এটি পাকিস্তান দূতাবাসের ধৃষ্টতা। তারা এখনও একাত্তরের পরাজয় ভুলতে পারেনি। বিভিন্ন সময় বাংলাদেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব নিয়ে কটাক্ষ করে। তারা মাঝে মধ্যে বিকৃত পরীক্ষা চালিয়ে দেখে বাংলাদেশের জনগণ প্রতিবাদ করে কিনা। কেবল ছবি নামালেই হবে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিৎ, তাদের ডেকে শক্ত প্রতিবাদ জানানো।’

ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। 

তাদের প্রতিবাদলিপিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে গণহত্যা ও গণধর্ষণে জড়িত ছিল পাকিস্তান। ঢাকায় তাদের হাই কমিশন অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় পতাকাকে বিকৃতভাবে উপস্থাপন করেছে। যা বাংলাদেশের পতাকাবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit