বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৩৪৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : নড়াইল সহ সারা দেশে সাম্প্রদায়িক হামলা ও হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ জুলাই) বিকাল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার সভাপতি রজত চক্রবর্তীর সভাপতিত্বে ও হিন্দু যুব মহাজোট সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক সত্যজিৎ চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হিন্দু মহাজোট সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রিপন ঘোষ, সহ সভাপতি সুমিত দেব, সমন্বয়ক শীতাংশু পাঠক সাবলু, শিক্ষা ও গবেষণা সম্পাদক মিঠু দাস, অর্থ সম্পাদক সমীরন দাস, হিন্দু মহিলা মহাজোট নেত্রী ববিতা বর্মন ববি, সাবেক কাউন্সিলর দিবা রানী দে, যুব মহাজোট সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রতন চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সজল দাস, যুব মহাজোট সিলেট মহানগর শাখার সভাপতি রুপক দেব, সহ সভাপতি শ্রীবাস সেন গুপ্ত, সহ সভাপতি পার্থ দেব গল্প, সাংগঠনিক সম্পাদক অমিত চক্রবর্তী, সনজিব পাল, সহ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, হিন্দু যুব মহাজোট, হিন্দু মহিলা মহাজোট, হিন্দু ছাত্র মহাজোটের জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু করে নগরীর প্রধান প্রধান পয়েন্ট ঘুরে আবারো শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit