রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

অন্যায়ের প্রতিবাদে কলম ধরেছেন মেক্সিকোর যৌনকর্মীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারীসহ নানা সময়ে অন্যায় অবিচারের মুখোমুখি হতে হয়েছে মেক্সিকোর যৌনকর্মীদের৷ তাদের অন্যায়-অবিচারের কথা সাধারণ গণমাধ্যমে না আসায় নিজেরাই হাতে কলম তুলে নিয়েছেন।

মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে অনেক নারী ও তৃতীয় লিঙ্গের মানুষ যৌনকর্মকে পেশা হিসেবে নিয়েছেন৷ কিন্তু করোনা মহামারি শুরুর পর হোটেলগুলো বন্ধ হয়ে গেলে তাদেরকে সেখান থেকে যখন রাস্তায় বের করে দেয়া হল, তখন সাধারণ মিডিয়া সে খবর দেখাল না৷ তখন তাদের মধ্যে কয়েকজন সিদ্ধান্ত নিলেন, নিজেদের বিরুদ্ধে হওয়া অন্যায়-অবিচারের কথা নিজেরাই লিখবেন৷ তাদের মতে, সাংবাদিকতার মূল উদ্দেশ্যই তো এটা হওয়া উচিত৷

পালোমা পাজ তাদের একজন৷ ২৮ বছর বয়সি এই ট্রান্সজেন্ডার নারী বললেন, ‘‘সাংবাদিকতা হল, একটা মাধ্যম যেখানে সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলা যায়, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যায়, জানানো যায় আমাদের সাথে কি ঘটছে৷”

পাজ এবং আরও ১০ জন নারী একটি মাসিক পত্রিকায় লেখেন, যার নাম ‘নোটিসাইয়ে’৷ এটি বিনামূল্যে সংগ্রহ করা যায়৷ এটা প্রকাশ করে একটি বেসরকারি সংস্থা ‘স্ট্রিট ব্রিগেড’৷

এনজিও’র প্রতিষ্ঠাতা এলভিরা মাদ্রিদ জানালেন মূল ধারার গণমাধ্যমে যৌনকর্মীদের ভুলভাবে উপস্থাপন করা হয়৷ ‘‘এ কারণেই আমরা এই পত্রিকা বের করার সিদ্ধান্ত নিলাম, যেটাতে যৌনকর্মীরা যৌনকর্মীদের কথা বলবে৷ ”

ম্যাগাজিনের সদস্যরা প্রতি মাসে মেক্সিকো সিটির সব যৌনকর্মীদের হাতে হাতে পত্রিকা পৌঁছে দেন৷ পাজ বলেন, ‘‘এটা হল কমিউনিটি জার্নালিজম৷ আমরা প্রতিদিন যা দেখছি সেটাই তুলে আনছি পত্রিকার পাতায়৷”

নাম প্রকাশে অনিচ্ছুক একজন যৌনকর্মী সংবাদ সংস্থা এএফপিকে জানান, ‘‘এটা আমাদের জানতে সাহায্য করছে বিভিন্ন এলাকায় আমাদের সহকর্মীদের সঙ্গে কি ঘটছে৷”   

জুনের সংস্করণে পত্রিকায় উঠে এসেছে করোনা মহামারীতে যৌনকর্মীরা তাদের ৭০ ভাগ উপার্জন হারিয়েছেন৷ এছাড়া একজন আদিবাসী ট্রান্সজেন্ডার যৌনকর্মীকে তার পার্টনারকে খুন করার অভিযোগে ১৪ বছরের সাজার কথা উঠে এসেছে পত্রিকায়৷ সেই রিপোর্টে তুলৈ ধরা হয়েছে কীভাবে ওই খুনের মামলায় তাকে ফাঁসানো হয়েছে৷

পাজ এবং তার সহকর্মীরা প্রায়ই সাংবাদিকতা বিষয়ক নানা কর্মশালায় অংশ নেন নিজেদের দক্ষতা বাড়াতে৷ আর এক যৌনকর্মী কৃষ্ণা সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ নিয়ে একটি বইয়ের সহ-সম্পাদনা করছেন৷ ওই বইতে সেসব যৌনকর্মীদের সাক্ষাৎকার নেয়া হয়েছে যারা সাংবাদিকতার সঙ্গে জড়িত৷

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit