সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন কোনো আগ্রাসনের জবাব হবে ভয়াবহ: আইআরজিসি প্রধান রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন হাসিনাকে ফেরত পাঠাবে ভারত, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অবৈধ’ বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ঈদুল আজহার নামাজ যেখানে পড়বেন প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতারা ঈদকে ঘিরে বাগেরহাটে চুইঝালের চাহিদা আকাশচুম্বি, বেড়েছে দাম রামিসা হত্যা : সোহেল ও স্বপ্নার বিচার শুরু ১ জুন বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তির দিকে এগোচ্ছে: প্রধানমন্ত্রী গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ যুদ্ধ বন্ধ ও হরমুজ খুলতে রাজি ইরান: নিউইয়র্ক টাইমস

খুলনায় বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : খুলনার কয়রার দক্ষিণ বেদকাশিতে বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। রবিবার (১৭ জুলাই) দুপুরে জোয়ারের পানিতে চরামুখা, দক্ষিণ বেতকাশি, পাতাখালি, ঘড়িলাল ও মধ্যপাড়া গ্রামে রাস্তাঘাট, ফসলি জমি, মাছের ঘের ও ঘরবাড়ি প্লাবিত হয়। পানিবন্দি অবস্থায় রয়েছে প্রায় তিন হাজার মানুষ। এর আগে সকালে ইউনিয়নের চরামুখা এলাকায় কপোতাক্ষ নদীর তীরে বেড়িবাঁধে ভাঙন শুরু হয়।

স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি সরদার জানান, সকালে চরামুখা খালের একপাশের রাস্তা ভেঙ্গে নদীতে বিলীন হয়ে যায়। রাস্তাটি দীর্ঘদিন নাজুক অবস্থায় ছিল। তাৎক্ষণিকভাবে বাঁধ মেরামতের চেষ্টা করা হলেও পানির চাপে সম্ভব হয়নি। পরে দুপুরের দিকে জোয়ারের পানি গ্রামে ঢুকতে শুরু করে। 

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. মশিউল আবেদীন বলেন, ওই স্থানে বাঁধ দুর্বল ছিল। দেড়শ’ মিটারের মতো জায়গা ভেঙে ক্লোজার তৈরি হয়ে গেছে। পানি আটকানো গেলে বাঁধ মেরামত কাজ শুরু হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit