শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর আত্রাইয়ে কলেজ ছাত্রকে অপহরণ করে হত্যার চেষ্টা, আইফোন ছিনতাই যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের হার প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ দেশের সব পরীক্ষা নকলমুক্ত হবেই: শিক্ষামন্ত্রী রেড কার্পেটে স্ত্রীর সঙ্গে হাঁটতে ভয় লাগে: অভিষেক প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্য নিয়ে হাসনাতের পোস্ট ইরান থেকে ভারতের তেল আমদানিতে নেই কোনো বাধা ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরাইলি হামলা স্বপ্নের মতো মনে হচ্ছে, জেগে উঠতে চাই না: লাক্স সুপারস্টার বর্ণিতা

আশুগঞ্জের ৩২ গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ১২২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ৩২ জন গ্রাম পুলিশকে বাইসাইকেল দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার আটটি ইউনিয়নের ওই গ্রাম পুলিশের হাতে বৃহস্পতিবার বিকেলে এসব বাইসাইকেল তুলে দেওয়া হয়। উপজেলা পরিষদ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ  চেয়ারম্যান মো. হানিফ মুন্সি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদায়ী সহকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল হক, নবাগত সহকারি কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুপুর সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবদুল মাবুদ প্রমুখ।

এদিকে জেলা প্রশাসক মো. শাহগীর আলম বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, আশুগঞ্জ থানা, উপজেলার আড়াইসিধা ইউনিয়ন ভূমি অফিস, তালশহর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক ও দু’টি আশ্রয়ণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন দিক নির্দেশনা দেন।

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit