শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

আটোয়ারীতে চোরাই গরু উদ্ধার ! চোর পলাতক

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১৭৩ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে চোরাই গরু উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ। সোমবার (১১ জুলাই) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ইসমাইল হোসেন(৫০) এর বাড়ী থেকে একটি বাছুর সহ ৪টি চোরাই গরু উদ্ধার করা হয়। জানা গেছে, প্রায় দুই বছর আগে বার আউলিয়া ঢাঙ্গাঢাঙ্গী নতুন বাড়ী থেকে সমসের আলীর ১টি গরু, ১১মে ২০২২ তারিখের রাতে বার আউলিয়া গ্রামের জয়ন্ত বর্মনের ১টি গরু এবং ৩জুন ২০২২ তারিখের রাতে একই গ্রামের দেলোয়ার হোসেনের বাছুর সহ একটি গাভী চুরি হয়। গোপন সংবাদ পেয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা’র দিক নির্দেশনা মোতাবেক থানার এসআই আব্দুর রশিদ এর নেতৃত্বে জরুরী ফোর্স নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় কৃষ্ণনগর গ্রামের মৃত ফজিলর রহমানের পুত্র ইসমাইল হোসেন(৫০) এর বাড়ী ঘেরাও করে।

পুলিশ তল্লাশি চালিয়ে টিন সেটের একটি পাকা ঘর হতে বাছুর সহ ৪টি চোরাই গরু উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইসমাইল বাড়ী থেকে পালিয়ে গিয়ে আত্বগোপন করে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা বাছুর সহ ৪টি গরু উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গরু উদ্ধারের সময় গৃহকর্তা ইসমাইল হেসেনকে না পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষনিক তার স্ত্রী ও তার পুত্রবধুকে থানায় নিয়ে আসা হয়েছে। আর উদ্ধারকৃত গরুগুলির মালিকানাও দাবী করছেন কয়েকজন। উপযুক্ত স্বাক্ষী প্রমাণ উপস্থাপন করতে পারলে গরুগুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটোয়ারী থানায় ইসমাইল হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit