মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ইরানের ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্যের পর যা বললেন ট্রাম্প ইতিহাসে ১৭ নভেম্বর কী ঘটেছিল? এমবাপেকে বর্ণবাদী গালি, সমর্থককে ১১ মাস কারাদণ্ড, হবে না সরকারি চাকরি ওয়াশিংটন ডিসিতে ‘ডার্টি বোমা’ হামলার গোয়েন্দা তথ্য, যা বলছে ইরান মজুরি ঘোষণা যখনই হোক, কার্যকর ১ ডিসেম্বর হবে ডেপুটি স্পিকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ মোবাইল অপারেটরদের কঠিন শর্ত দিল অর্থ মন্ত্রণালয় চপিং বোর্ডে ছুরি চালালেই কি খাবারে মিশছে মাইক্রোপ্লাস্টিক? যা বলছে গবেষণা প্রতি ইউনিয়নে অন্তত তিনটি বাড়িতে আগুন দেওয়ার নির্দেশ সাবেক মন্ত্রী মোজাম্মেলের, অডিও ফাঁস আওয়ামী লীগ ফাঁদে পড়ল?

কী কুরবানি দিচ্ছেন খালেদা জিয়া?

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : এই হাসপাতাল এই বাসা—গত একটা বছর এভাবেই চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার। হাসপাতাল থেকে বাসায় ফিরলেও শারীরিকভাবে এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। তবে তার মনোবল দৃঢ় আছে। গত কয়েকটা বছর ঈদের আনন্দ জুটেনি তার ভাগ্যে। করোনা মহামারি, জেলজীবন সব মিলিয়ে মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন।

এবার মানসিকভাবে বেশ প্রফুল্ল আছেন তিনি। কারণ, অনেক বছর পর সাবেক এই প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর মেয়েদের সঙ্গে। নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমান এখন তার সঙ্গে। কুরবানির প্রস্তুতি নিয়েছেন খালেদা জিয়া। কুরবানি দেওয়ার জন্য একটি গরু ও দুটি খাসি কেনা হয়েছে। ঈদের দিন পশুগুলো জবাইয়ের পর ঢাকার কয়েকটি এতিমখানায় মাংস পাঠিয়ে দেওয়া হবে। একটি অংশ বিএনপি অফিসের স্টাফরা নেবেন। 

খাসির মাংসের কিছু অংশ খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় বাবুর্চিরা রান্না করবেন। সেই খাবারের অংশবিশেষ খালেদা জিয়া খেতে পারেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার গণমাধ্যমকে বলেন, ম্যাডাম এবার একটি গরু ও দুটি খাসি কুরবানি দিচ্ছেন। কোরবানির পশু জবাই হওয়ার পর মাংসের কিছু অংশ তার বাসভবনে স্টাফদের জন্য রেখে বাকিটা কয়েকটি এতিমখানা ও গরিবদের মধ্যে বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, শারীরিক অসুস্থতার জন্য ম্যাডাম মাংস খেতে পারেন না। তিনি খুব সাধারণ খাবার খান। এবার তো এমনিতেই অসুস্থ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উনার খাবার রান্না হয়। এদিকে সরকারের নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর প্রতি ঈদে সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এবারের ঈদেও দলীয় নেতারা দেখা করতে যাবেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit