রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

বিএনপি নেতারা কে কোথায় ঈদ করবেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৯৮ Time View

ডেস্কনিউজঃ কোরবানি ঈদের আর মাত্র একদিন বাকি। পরিবারের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন লাখ লাখ মানুষ। সাধারণ মানুষের মতো রাজনীতিকদের কেউ কেউ ঈদ উপলক্ষে নিজের নির্বাচনি এলাকায় যান। জনগণের সঙ্গে ঈদ উদযাপন করেন। অনেকেই আবার ঢাকায় থেকে যান। দীর্ঘদিন রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দল বিএনপির নেতারাও নিজ নিজ নির্বাচনি এলাকায় ছুটছেন।

জানা গেছে, রাজধানীর গুলশানের বাসায় ঈদ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির যেসব সদস্যরা ঢাকায় ঈদ করবেন তারা ওইদিন সন্ধ্যার পরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, তার পরিবারের সদস্য এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের স্ত্রীর সঙ্গে ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এ ছাড়া ডক্টর আব্দুল মঈন খান জাতিসংঘের একটি সেমিনারে অংশ নিতে আমেরিকায় অবস্থান করার কারণে তিনি সেখানেই ঈদ করবেন। স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় তাকে ভারতেই ঈদ করতে হচ্ছে। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবকদলে সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল হজ করার জন্য সৌদি আরব অবস্থান করায় তারাও সেখানে ঈদ করবেন।

ঢাকায় ঈদ করবেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, শামসুজ্জামান দুদু, আমানুল্লাহ আমান, আব্দুস সালাম, খাইরুল কবির খোকন, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ছাত্রদলের সভাপতি ইসলাম শ্রাবণ।

নিজ এলাকায় ঈদ করবেন- আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, মজিবুর রহমান সরোয়ার, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল নিজ এলাকায় ঈদ করবেন।

বিএনপির দলীয় ছয়জন সংসদ সদস্যের মধ্যে পাঁচজন নিজ নিজ এলাকায় ঈদ করবেন। তবে সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ঈদের দিন ঢাকায় থাকবেন।

কিউএনবি/বিপুল/০৮.০৭.২০২২/ রাত ১১.৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit