বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

সৌদিতে পৌঁছেছেন ৫৬ হাজার ৯৫২ জন হজযাত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৬২ Time View

ডেস্ক নিউজ : বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ তিনটি এয়ার লাইন্সের ১৫৭টি হজ ফ্লাইটে এ পর্যন্ত ৫৬ হাজার ৯৫২ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

সোমবার হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৮৬টি, সৌদি এয়ার লাইন্সের ৬০টি এবং ফ্লাইনাস এয়ার লাইন্সের ১১টি হজ ফ্লাইটে এসব হজ যাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন।

বুলেটিনে বলা হয়, মোট ১৫৭টি হজ ফ্লাইটে ৩ হাজার ৮৯০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। এবার ৩৫৯টি হজ এজেন্সির মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন। হজযাত্রীদের শেষ ফ্লাইট মঙ্গলবারের (৫ জুলাই) মধ্যে সব হজ যাত্রী সৌদি আরবে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।

বুলেটিনে বলা হয়, বাংলাদেশের হজ যাত্রীদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ ও ৩৫ শতাংশ নারী হজ যাত্রী রয়েছেন। এবার বাংলাদেশের হজ যাত্রীদের মধ্যে ৪১ বছর থেকে ৬০ বছরের মধ্যে হজ যাত্রীর সংখ্যা হচ্ছে ৬৫ দশমিক ৮১ শতাংশ। এছাড়া হজ যাত্রীদের মধ্যে ৩৭ শতাংশ হচ্ছেন ঢাকা বিভাগের হজ যাত্রী।

গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছে। হজযাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ৫ জুলাই পর্যন্ত হজ ফ্লাইটের সময় বৃদ্ধি করা হয়। 

এদিকে, এ পর্যন্ত বিভিন্ন কারণে ৪ জন নারীসহ ১২ জন হজ যাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ১০ জন ও মদিনায় ২ জন ইন্তেকাল করেন।

উল্লেখ্য, আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এরপর আগামী ১৪ জুলাই হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট হবে ৪ আগস্ট।

কিউএনবি/অনিমা/০৪.০৭.২০২২/রাত ৯.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit