মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

কল্পনাতীত বিধ্বংসী হামলার আশঙ্কা জেলনস্কির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপ অঞ্চলের শক্তিধর দেশগুলি রয়েছে তাদের সমর্থনে। জার্মানি, ফ্রান্স, ইটালি, ব্রিটেন সকলেই জানিয়ে দিয়েছে, তারা চায় অবিলম্বে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এ যোগ দেওয়ার অনুমতি পাক ইউক্রেন। আর মাত্র ক’টা দিন, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। 

এ অবস্থায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আশঙ্কা, বিধ্বংসী হামলা চালাতে পারে রাশিয়া, যা হয়তো কল্পনাতীত।

যুদ্ধের শুরু থেকেই মস্কো হুমকি দিয়েছে, যে দেশ কিয়েভের পাশে দাঁড়াবে, তাদের চরম দাম দিতে হবে। গোড়ায় ইইউ-ও জানিয়েছিল, এখনই ইউক্রেনকে গোষ্ঠীভুক্ত করা ঠিক হবে না। ইইউ-এর একাধিক দেশ কার্যত বিরোধিতা করেছিল। কিন্তু ইউক্রেনে রুশ ধ্বংসলীলা যত বেড়েছে, তত তাদের কাছে এসেছে ইউরোপের একাধিক বড় শক্তি। 

ফ্রান্স একসময়ে বলেছিল, আগামী এক দশকে ইউক্রেনের ইইউ-অন্তর্ভূক্ত হওয়ার সম্ভাবনা নেই। সেই দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সম্প্রতি কিয়েভে গিয়ে জানিয়েছেন, অবিলম্বে ইইউ-এ জায়গা দেওয়া হোক ইউক্রেনকে। সকলের সমর্থনে আপ্লুত জেলেনস্কি। কিন্তু একই সঙ্গে আতঙ্কের প্রহর গুণছেন। 

সংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘এ সপ্তাহে ইউক্রেনের জন্য ভাল কিছু ঘটতে পারে। সমগ্র ইউরোপের স্বার্থে একমাত্র একটা সদর্থক সিদ্ধান্ত।’ একই সঙ্গে তিনি বলেছেন, ‘আমি নিশ্চিত, আর সেটাই হয়তো স্বাভাবিক, রাশিয়া হামলার গতি আরও বাড়াবে এই সপ্তাহে… আমরাও তৈরি হচ্ছি।’

ন্যাটোর প্রধান জেন্স স্টোলেনবার্গ সতর্ক করেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারে। একটি জার্মান দৈনিককে তিনি বলেন, ‘ইউক্রেনের সমর্থন জুগিয়ে যাওয়া থামালে চলবে না। তাতে যত দামই দিতে হোক না কেন। শুধু সামরিক সাহায্য নয়, আরও অনেক কিছু।’

কৃষ্ণসাগরের তীরে অবস্থিত শহর মিকোলিভে জেলেনস্কি সেনাবাহিনীর সঙ্গে দেখা করেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেন, ‘দেশের দক্ষিণাংশ আমরা কাউকে দেব না। যা যা আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, তা-ও ফেরত নেব। সমুদ্র ইউক্রেনেরই থাকবে। নিরাপদ থাকবে।’

কিউএনবি/অনিমা/২১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit